ডেল-কমজগৎ এশিয়া কাপ অনলাইন কুইজে চ্যাম্পিয়ন তানজিলা, রানার্সআপ মমিন

২০ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:০২  

বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে বুধবার শেষ হলো অষ্টম এশিয়া কাপ ক্রিকেট নিয়ে তিন পর্বে অনুষ্ঠিত অনলাইন প্রতিযোগিতা। প্রযুক্তি ব্র্যান্ড ডেল টেকনোলজিস এর সৌজন্যে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ী ৩০ জনকে মোট ২৫ হাজার টাকার পুরস্কার পৌঁছে দিচ্ছে কুইজ আয়োজক প্রযুক্তি বিষয়ক মাসিক পত্রিকা কমপিউটার জগৎ।

পত্রিকাটির নির্বাহী সম্পাদক মোহাম্মাদ আব্দুল হক জানিয়েছেন, অনলাইন কুইজের ৩য় ও শেষ পর্বে অংশ নিয়েছেন মোট ১৭৫৯ জন। এরমধ্যে ১৫ জন প্রতিটি (৪টি) প্রশ্নেরই সঠিক উত্তর দিয়ে লটারির মাধ্যমে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ নির্বাচন করা হয়েছে। চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকায় বসবাসকারী চাকুরিজীবি তানজিলা আক্তার। এমএফএস-এ মোবাইল টপআপের মাধ্যমে চ্যাম্পিয়ন পাচ্ছেন সাত হাজার টাকা। আর রানার্স আপ ঢাকার অধিবাসী মোঃ মমিন সোবহান পাচ্ছেন চার হাজার টাকার টপআপ।

এছাড়াও কুইজ প্রতিযোগিতার ২য় পর্বে অংশগ্রহণকারী ৪৭৩৬ জনের মধ্যে ৫২ জন প্রতিটি (৫টি) প্রশ্নেরই সঠিক উত্তর দিলেও লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন ১৬ জন। এই পর্বের বিজয়ীরা হলেন-  এ.এইচ.মঞ্জুর মোর্শেদ, খন্দকার শামীমা ইয়াসমিন, মোঃ মাসুদ রানা, মাশুক, মোঃ বদরুল হাসান, কাজী নুরুল আকসার, একরাম হোসেন, নোওশিন আঞ্জুম, সঞ্জিত মন্ডল, নুরুল হুদা, মুহাম্মদ আব্দুল আউয়াল, রহিমা আক্তার, তাজরিন হোসেন ইমা, সনজিৎ মন্ডল, সাইদ বিন হুদা এবং সেতারা বেগম।

বিজয়ীরা কুইজের নিয়ম অনুযায়ী, পত্রিকাটির অনলাইন সংস্করণে এবং নিজ নিজ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে অনুভূতি শেয়ার করছেন।